কুড়িগ্রামে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর তত্ত্বাবধানে সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস কুড়িগ্রাম এর ব্যবস্থাপনায় জেলা পরিষদের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক, রংপুর এর পরিচালক মোঃ দেওয়ান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর যুগ্ম পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রাম এর ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশিদ হেলালী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক, কুড়িগ্রাম শাখার সফুরা পারভীন।

কর্মশালায় বক্তারা বলেন, জালনোট ক্যান্সারের মতো ভয়ানক একটি ব্যাধির মতো। যা অর্থনৈতিক ও সামাজিক সমস্যা। এ সমস্যা ব্যক্তি এবং দেশের অর্থনীতি উভয়কেই প্রভাবিত করে। জালিয়াতি চক্র অবৈধ অর্থের লোভে জালনোট ছাপিয়ে মানুষকে ঠকিয়ে দেশের ক্ষতি করে। জালনোট সনাক্তে সকলকে সচেতন হতে হবে এবং জালিয়াতি চক্রকে সনাক্ত করে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। 

কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com