নির্বাচনী অনুসন্ধান কমিটিকে দুইজন অস্ত্রধারী পুলিশ সহায়তা দেবে

অনলাইন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিটি নির্বাচনী অপরাধ তদন্ত এবং সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করবে এবং এর কার্যক্রমে প্রধান বিচারকদের নেতৃত্ব থাকবে।

ইসির আইন শাখা থেকে ইতোমধ্যেই এই নির্দেশনা সব বিভাগীয় কমিশনার ও জেলা পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কমিটির কর্মকর্তা ও সদস্যদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কমিটিতে দুইজন অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা করতে হবে।

এছাড়া, কমিটি যদি অনুসন্ধান বা বিচার কার্য পরিচালনার জন্য অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্সের প্রয়োজন অনুভব করে, তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১কক (২) অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, পুলিশ সুপার, স্থানীয় থানার অফিসার ইনচার্জ বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর মাধ্যমে ইসি নিশ্চিত করতে চাইছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com