নিবন্ধন পেল রংপুর যুব রক্তদান গ্রুপ ও হেল্পিং ফাউন্ডেশন


নিজস্ব প্রতিবেদক

যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন পেল রংপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর যুব রক্তদান গ্রুপ ও হেল্পিং ফাউন্ডেশন । এতে আনন্দিত সংগঠনের শতাধিক সংগঠক ও সদস্যরা। এতে করে তাদের সামাজিক কর্মকান্ডের প্রতি দায়বদ্ধতা বেড়েছেও বলে জানান অনেকেই।


জানা যায়, রংপুরে প্রতিষ্ঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর যুব রক্তদান গ্রুপ ও হেল্পিং ফাউন্ডেশন যাত্রা শুরু করে ১৭ সেপ্টেম্বর ২০২২ সালে। মাত্র কয়েক বছরের মধ্যে সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


সংগঠনটি শুরু থেকেই সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের মধ্যে সেবা ও মানবিকতা ছড়িয়ে দিতে কাজ করে আসছে। তারা নিয়মিতভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে এবং অসহায় রোগীদের জন্য বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে।

এছাড়া, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় রোগীর জন্য তহবিল সংগ্রহ, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, গরীব মানুষের জন্য ঈদ এবং ইফতার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃদ্ধাশ্রমে সাহায্য ও অন্যান্য সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে সংগঠনটি।


সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান, আমাদের লক্ষ্য সমাজে মানুষের মধ্যে ভালোবাসা, সহযোগিতা এবং মানবিকতার চেতনা বৃদ্ধি করা। আমরা চাই, যে কোনো প্রয়োজনে একজন মানুষ যেন পাশে দাঁড়াতে পারে।
রংপুরের সামাজিক মহলে এই সংগঠনটি ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছে এবং অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com