সাড়ে ২২ কোটি টাকার চার্জশিটে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পরিবার

অনলাইন ডেস্ক

সাড়ে ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় সাড়ে ৮৭ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চার্জশিটের অনুমোদন দেওয়া হয়। চার্জশিটে আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান ও মেয়ে শাফিয়া তাসনিম খানকে।

এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুষ গ্রহণ, অর্থপাচার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে কামাল পরিবারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক। একই দিন কামালের তৎকালীন এপিএস মনির হোসেনের বিরুদ্ধেও একটি মামলা করা হয়।

দুদক সূত্র জানায়, এসব মামলার মধ্যে আপাতত শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মামলার চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাটির বাদী ছিলেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com