হাদির মৃত্যু হলে দেশ অচল করা হবে, ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তাকে সেখানে অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে তার পরিবার। এ অবস্থায় হাদির কিছু হলে দায়ীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন এবং দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারির কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচার করা হবে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

একই সঙ্গে পোস্টে উল্লেখ করা হয়, যদি শরিফ ওসমান হাদি মারা যান, তাহলে তাকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে। পাশাপাশি সারাদেশে কঠোর কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি অচল করে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

পোস্টে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হবে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com