অনলাইন ডেস্ক
রাজধানীর হাতিরঝিলের রেনবো ক্রসিং এলাকায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন। এছাড়া, এখন পর্যন্ত ককটেল বিস্ফোরণে কেউ আহত হয়নি।
















Leave a Reply