ঢাকায় গোপনে দুই প্রাইভেট কনসার্ট দিলেন আতিফ আসলাম

অনলাইন ডেস্ক

ঢাকায় প্রকাশ্যে কনসার্ট বাতিল হওয়া সত্ত্বেও পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলাম গোপনে দুইটি প্রাইভেট শো করেছেন। নিরাপত্তাজনিত কারণে গত ১৩ ডিসেম্বর পূর্বাচলে ‘মেইন স্টেজ ইনক’-এর আয়োজিত কনসার্ট বাতিল হয়েছিল। আতিফ নিজেও এই তথ্য নিশ্চিত করেছেন।

কিন্তু আতিফ ঢাকায় এসেছেন এবং পর্দার আড়ালে একের পর এক ব্যক্তিগত পারফরম্যান্স করছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে জানা যায়, ১৫ ডিসেম্বর সন্ধ্যায় গুলশানের একটি ইনডোর শোতে তিনি গান পরিবেশন করেন।

এরপর ১৮ ডিসেম্বর তিনি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এর নিজস্ব মাঠে ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’ শিরোনামের কনসার্টে পারফর্ম করেন। এ কনসার্টে তার সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী মিনার রহমান ও প্রীতম হাসান। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই ছাড়া বাইরের কেউ সেখানে প্রবেশ করতে পারেননি। নিরাপত্তার কারণে পারফরম্যান্সের বিষয়টি বেশ গোপন রাখা হয়েছিল।

নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, বড় জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তাই পাবলিক কনসার্ট বাতিল হলেও প্রাইভেট শো আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com