কুড়িগ্রাম প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
আজ সোমবার (২২ ডিসেম্বর) জেলা রিটার্নির অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, আশরাফুল হক রুবেল সহ অনান্য নেতৃবৃন্দ।
















Leave a Reply