তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

অনলাইন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মিছিলটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। পরে রোকেয়া হলসংলগ্ন যাত্রী ছাউনিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তিস্তা নদী বহমান, তারেক রহমান’ এবং ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’—এমন নানা স্লোগান দেন।

সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘দেশনায়ক তারেক রহমান বিগত ১৫ বছর বিদেশে থেকেও এ দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি অচিরেই স্বদেশে ফিরতে যাচ্ছেন। আমরা তার এই প্রত্যাবর্তনকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সাম্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে ছাত্রদলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, তার এই আগমনে দেশে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচিত হবে এবং বাংলাদেশ আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com