জেলায় জেলায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা, মাগফিরাত কামনা

ডেস্ক রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দেশের বিভিন্ন জেলায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত মূল জানাজার সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষ একই সময়ে গায়েবানা জানাজা ও মোনাজাতে অংশ নেন। 

রংপুর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ রংপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য রিটা রহমানের উদ্যোগে আয়োজিত জানাজায় ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হামিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com