ইরান বাদ পড়লে ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেতে পারে সংযুক্ত আরব আমিরাত

ডেস্ক রিপোর্ট

প্রথম দল হিসেবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান। তবে মূল পর্বে জায়গা নিশ্চিত করলেও বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। কারণ, আসন্ন এই বিশ্বকাপের অন্যতম সহআয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির দিকে, যা ইরানি ফুটবলারদের ভিসা পাওয়াকে অনিশ্চিত করে তুলেছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের সহআয়োজক দেশ কানাডা ও মেক্সিকো। গত ডিসেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র বর্জনের ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইরান। ড্র অনুযায়ী গ্রুপ ‘জি’-তে পড়েছে তারা, যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিসর ও নিউ জিল্যান্ড।

তবে ড্র সম্পন্ন হওয়ার পর সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হওয়ায় নতুন করে সংকট দেখা দিয়েছে। ফলে ড্রতে জায়গা পাওয়ার পরও ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দল যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বা অংশগ্রহণে অক্ষম হয়, তাহলে নির্ধারিত বিকল্প দলকে সুযোগ দেওয়া হবে। সাধারণত সংশ্লিষ্ট অঞ্চলের প্লে-অফ রানার-আপ বা সর্বোচ্চ র‌্যাংকিংয়ে থাকা কিন্তু যোগ্যতা অর্জনে ব্যর্থ দলকে বিবেচনায় নেওয়া হয়।

সে ক্ষেত্রে সুযোগ পেতে পারে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। কারণ, ইরানের পেছনে থেকে এশিয়ান বাছাইপর্বে সর্বোচ্চ অবস্থানে থাকা অযোগ্য দল ছিল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com