পঞ্চগড় পৌরসভায় ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা

পঞ্চগড় প্রতিনিধি: সাইয়্যেদ শান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে পঞ্চগড়-১ আসনে পৌরসভায় ৫ নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী পথসভা ও গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ(২ ফেব্রুয়ারী)সোমবার বিকেলে জেলার পঞ্চগড় পৌরসভার ০৫ নং ওয়ার্ড
কামাতপাড়া এলাকা থেকে শুরু হয়ে তুলারডাংগা এলাকা পর্যন্ত এ নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নির্বাচনী পথসভায় উপস্থিত পৌর বিএনপি,ওয়ার্ড বিএনপি,ওয়ার্ড যুবদল, ওয়ার্ড ছাত্রদল সহ মহিলা দলের নেতৃবৃন্দরা।

পঞ্চগড় পৌরসভার ৫ নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এ কর্মসূচিতে ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের হাতে হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয় এবং ভোট প্রার্থনা করা।

এ সময় বিএনপি মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে ধানের শীষে ভোট চায়,তারা বলে দেশের মানুষ আজ পরিবর্তন চায়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে ধানের শীষের দিকে তাকিয়ে আছে। পঞ্চগড় -১ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির জনগণের প্রার্থী। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষই বিজয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com