ডেস্ক রিপোর্ট
সোনার বাজারে অস্থিরতা যেন কাটছেই না। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এমন পরিস্থিতিতে সোমবার দু’দফা দাম কমানোর পর আবারো দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি—বাজুস।
মঙ্গলবার সকালে দেওয়া বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে সোনার দাম। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
বাজুসের দাবি, তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
এর আগে গত সপ্তাহে বিশ্ববাজারে বড় উত্থানের কারণে দেশের ইতিহাসে একবারে সর্বোচ্চ দাম বাড়ানো হয়। যদিও পরদিন থেকেই কয়েক দফায় কমানো হয় সোনার দাম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল না হলে এই ওঠানামা আরও কিছুদিন চলতে পারে।
















Leave a Reply