কুমিল্লায় পুকুর সেঁচে আগ্নেয়াস্ত্র উদ্ধার, র‍্যাবের অভিযান চলছে

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে কটকবাজার গ্রামে অভিযান শুরু করা হয়। অভিযানের অংশ হিসেবে একটি পুকুর সেঁচে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে কয়েকটি পিস্তল ও বন্দুকের পাশাপাশি দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে আরও অস্ত্র থাকতে পারে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com