এলএনজি সরবরাহ হ্রাস: দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

ডেস্ক রিপোর্ট

মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় সংস্থাটি জানায়, বেলা ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মহেশখালীস্থ এফএসআরইউ থেকে এক্সিলারেট এনার্জি পরিচালিত আরএলএনজি সরবরাহ সাময়িকভাবে হ্রাস পাবে।

এ সময় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে। ফলে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহ কমে যাওয়ায় শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের সাময়িক ভোগান্তি হতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com