ডেস্ক রিপোর্ট
মেক্সিকোতে মাদকচক্রের শীর্ষ নেতা নেমেসিও “এল মেনচো” ওসেগুয়েরা হত্যার পর সৃষ্ট সহিংসতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বিশ্বকাপ আয়োজক শহর গুয়াডালাজারা সহ বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় কার্টেল চক্র।
এদিকে, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি কলম্বিয়ার বাররানকিয়ায় সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এই বিষয়ে “খুবই আশ্বস্ত” এবং ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজনে কোনো ঝুঁকি নেই। ইনফান্তিনো বলেন, “আমি খুবই আশাবাদী, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে।”
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবমও বিশ্বকাপ দর্শকদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেছেন এবং জানিয়েছেন যে দর্শকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ২০২৬ সালের বিশ্বকাপ। গুয়াডালাজারা শহরে গ্রুপ পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রথম রাউন্ডে উরুগুয়ে বনাম স্পেনের প্রতিদ্বন্দ্বিতা থাকবে।
ফিফা ও স্থানীয় প্রশাসন নিশ্চিত করছে, বিশ্বকাপ শুরুর আগে সব প্রস্তুতি সম্পন্ন হবে এবং দর্শকরা নিরাপদে খেলা উপভোগ করতে পারবেন।
















Leave a Reply