ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা, পরিবার ও ভক্তরা স্তম্ভিত

ডেস্ক রিপোর্ট:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী–এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবার সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে অভিনেতা জাহের আলভী নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন। স্ত্রীর মৃত্যুর বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কোনো বার্তা পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তিনি মানসিকভাবে বর্তমানে কথা বলার অবস্থায় নেই।

ইকরার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা দিপু খান। তিনি বর্তমানে ময়মনসিংহের ভালুকায় রয়েছেন এবং খবরটি শোনার পরপরই পরিবারের সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভক্ত ও পরিচিতদের ভিড় বেড়েছে। মৃত্যুর মাত্র ৫ ঘণ্টা আগেও তিনি একটি পোস্ট দিয়েছিলেন, যার মন্তব্য ঘরে অনুরাগীরা তার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ও অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com