ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ | স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় পার হয়ে বারোকোনা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন আব্দুল গনি সরকার (৬৫), তিনি মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে, ঘনঘন দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় স্পিড ব্রেকারের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com