পিছু হটাকে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেছেন, পরাজয়কে কোনোভাবেই চুক্তি হিসেবে তুলে ধরা উচিত নয়। খবর প্রেসটিভির।

বুধবার দেওয়া এক বিবৃতিতে ইব্রাহিম দাবি করেন, যে সামরিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র গর্ব করত, তা এখন কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে। তার ভাষায়, বিশ্বের স্বঘোষিত পরাশক্তি যদি এই পরিস্থিতি থেকে বের হতে পারত, তবে এতক্ষণে বেরিয়ে যেত।

এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে সরে দাঁড়ান। এর আগে ইরান সতর্ক করেছিল, তাদের অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

পিছু হটাকে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
লারিজানির স্থলাভিষিক্ত নিযুক্ত করল ইরান
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং চলমান সংঘাতের সমাধানের পথ খোঁজা হচ্ছে।

পিছু হটাকে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
স্টারলিংককে টেক্কা দিতে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ রাশিয়ার
তবে তেহরানের একটি সূত্র জানায়, ওয়াশিংটনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি।

যুলফাকারি আরও বলেন, প্রতিশ্রুতির যুগ শেষ। এখন বিশ্বে দুটি অবস্থান সত্য ও মিথ্যা। যারা স্বাধীনতার পক্ষে, তারা প্রচারণায় বিভ্রান্ত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com