চবিতে রুটিনে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সংযুক্ত হওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ মার্চ) আইন বিভাগে চেয়ারম্যান প্রফেসর ড. রকিবা নবী স্বাক্ষরিত এক রুটিনে এ স্লোগান দেখা যায়।

রুটিন পর্যালোচনায় দেখা যায়, আইন বিভাগের ২য় বর্ষের পরীক্ষার রুটিনের উপরের মধ্যবর্তী স্থানে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল লোগোর নিচে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান টি লিখা আছে।

চবিতে রুটিনে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান
এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি : কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা মাউশির
এ বিষয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক মো. জাফর উল্লাহ তালুকদার বলেন, ‘এ বিষয়ে আপনি বিভাগ থেকে তথ্য নেন, বিভাগের চেয়ারম্যান আপনাকে ভালো বলতে পারবে।’

এদিকে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com