ডেস্ক রিপোর্ট:
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে নির্মিত হচ্ছে Ramayana। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করছেন Nitesh Tiwari।
সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করছেন Ranbir Kapoor। দুই খণ্ডে নির্মিত এই ছবির জন্য তিনি মোট ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে, অর্থাৎ প্রতি খণ্ডে ৭৫ কোটি করে।
রাবণ চরিত্রে দেখা যাবে দক্ষিণ ভারতের তারকা Yash-কে, যিনি নিচ্ছেন প্রায় ১০০ কোটি রুপি। সীতা চরিত্রে অভিনয় করছেন Sai Pallavi, তার পারিশ্রমিক ধরা হয়েছে ১২ কোটি রুপি।
এছাড়া হনুমান চরিত্রে রয়েছেন Sunny Deol, যিনি দুই খণ্ডের জন্য পাচ্ছেন ৪০ কোটি রুপি। লক্ষ্মণ চরিত্রে অভিনয় করছেন Ravi Dubey, যার পারিশ্রমিক প্রথম খণ্ডে ২ থেকে ৪ কোটি রুপি।
ইতোমধ্যে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
















Leave a Reply