জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগর শাখার আওতাধীন পরশুরাম থানার আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগর শাখার আওতাধীন পরশুরাম থানার আহ্বায়ক কমিটি গঠন

নিজেস্ব প্রতিবেদন

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগর শাখার আওতাধীন পরশুরাম থানা’র ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সদস্য সচিব মোঃ হাজিম উল হক,মূখ্য সংগঠক আদনান সামিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৬ মাসের জন্য এই নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবগঠিত পরশুরাম থানা কমিটিতে মোঃ জাকারিয়া সুলতান জিয়ন-কে আহ্বায়ক এবং এম এস সুহাদ-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।  কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় আহমেদ, সাদনান সাকিব ও মোঃ সোহান।সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ বোরহান কবির জীবন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মোঃ আল আমিন ইসলাম। এছাড়াও যুগ্ম আহ্বায়ক মোঃ মোজহারুল ইসলাম মাহিন, মোঃ নাঈম ইসলাম, মোঃ রুমন ইসলাম, মোঃ শাকিল ইসলাম, রাকিবুল ইসলাম সাওন, সম্রাট শাহ্জাহান, মোঃ মামুনুর রশিদ ও দুর্জয় রায়। যুগ্ম সদস্য সচিব মোঃ ইউসুফ আমান, প্রান্ত রায়, মোঃ সাজ্জাদ হোসেন সৌরভ, মোঃ মাহমুদুল হাসান, মোঃ বোরহান ইসলাম, মোঃ আসাদুল ইসলাম, মোঃ মেহেদী হাসান ও মিল্লাতুল হোসেন মুন্না।  এছাড়া কমিটিতে ২১ জন সংগঠক এবং ২০ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, পরশুরাম থানায় ছাত্রদের অধিকার রক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে তারা সামনের সারিতে থেকে কাজ করবেন। নির্ধারিত ৬ মাস মেয়াদের মধ্যেই তারা সাংগঠনিক লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকবেন।  উল্লেখ্য, পূর্বে মাহিগঞ্জ থানার ছাত্রশক্তির কমিটি অনুমোদন দিয়েছিল মহানগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com