চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প

অনলাইন ডেস্ক

চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের হাতে ২-৩ দিন সময় আছে। তা না হলে নতুন করে হামলার মুখোমুখি হতে হবে।’

মঙ্গলবার (১৯ মে) রাতে লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এদিকে ইরানের এক কর্মকর্তা বলেছেন, ‘যেকোনো মুহূর্তে ব্যাপক হামলার মার্কিন হুমকি দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে। ইরান যেকোনো সামরিক আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘সংলাপ মানে আত্মসমর্পণ নয়। তেহরান মর্যাদা, কর্তৃত্ব ও জাতির অধিকার রক্ষার মনোভাব নিয়ে আলোচনায় প্রবেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com