হাসনাত, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি-লেখক-পাঠক ফোরাম-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও তরুণ কবি মুহম্মদ ফয়সল আকন্দ-এর প্রকাশিত তিনটি কাব্যগ্রন্থ ‘চুপ’, ‘ল্যাম্পপোস্টের উপরে চাঁদ’ এবং ‘অমীমাংসিত’ (বইমেলা-২০২৬) নিয়ে ‘প্রকাশনা উৎসব ও পাঠ আলোচনা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবি-লেখক-পাঠক ফোরামের মডারেটর কামরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সভাপতি আয়াতুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমি-এর পরিচালক, কবি ও গবেষক ড. তপন বাগচী। তিনি তরুণ কবিকে উৎসাহ দিয়ে বলেন, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে তরুণদের সবার আগে এগিয়ে আসতে৷ তরুণ বয়সে কবিত্বের বীজ অঙ্কুরিত হলে পরিণত বয়সে লেখনীর হাত হয় পরিপক্ব।
এ সময় ড. হোসনে আরা জলি ও ড. ফজলে এলাহি চৌধুরী কবির সদ্য প্রকাশিত তিনটি বই নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও বইগুলোর বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।অনুষ্ঠানের একপর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ-এর বাচিক শিল্পীরা কবির বই থেকে কবিতা আবৃত্তি করেন।
















Leave a Reply