হাসনাত, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্যাম্পাসে আয়োজিত এ মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ছাত্রদলের নেতারা। মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন সৌরভ, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া আহ্বায়ক সদস্য ও বিভিন্ন ব্যাচের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।
নেতাকর্মীরা বলেন, নবাগত শিক্ষার্থীদের সহায়তা ও একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল ভবিষ্যতেও কাজ করে যাবে।
















Leave a Reply