আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, তিনি মামলা ফেস করুন : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই, তিনি মামলা ফেস করুন।’
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, তার ফিরে আসার জন্য মিছিল হচ্ছে।

শেখ হাসিনা যখন কোনো বিবৃতি দেন, সেটা গণমাধ্যম প্রচার করে। এ ক্ষেত্রে বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ রকম বিধি-নিষেধ আছে বলে আমার জানা নেই। এখন কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে গণমাধ্যম সেই ব্যক্তির বক্তব্য প্রচার করতে পারে।

আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমে ফলাও করা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com