রসিক এর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ বোনাসের চেক গ্রহন করলেন প্রশাসক ডন।

রসিক এর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ বোনাসের চেক গ্রহন করলেন প্রশাসক ডন।

আকাশ চন্দ্র পাপ্পু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাসের চেক সরাসরি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (২২ মে) এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস এর চেক গ্রহণ করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।

ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাসভবন থেকে হেঁটে দলীয় কার্যালয়ে যান এবং দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের হাতে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক তুলে দেন।

এ সময় সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং ‘ক্লিন সিটি’ গড়ে তোলার জন্য প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নগরীতে জলাবদ্ধতা এড়াতে খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখারও তাগিদ দেন তিনি।

উল্লেখ্যঃ এর আগে চলতি বছরের ঈদুল ফিতরের আগেও প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com