অনলাইন ডেস্ক
৫ আগস্টের পর আজ পর্যন্ত বিন্দুমাত্র সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো তো তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘স্বাধীন বিচার ব্যবস্থার প্রথম শর্তই হলো একটা পৃথক সচিবালয়। সেই সচিবালয়টা কিন্তু হয়েছিল, সেটাকে কেন বিলুপ্ত করা হলো এবং তাদের কর্মকর্তা-কর্মচারী আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো? জুলাই সনদ বাদ দিলাম, গণভোট বাদ দিলাম, আপনার ৩১ দফার মধ্যেই কিন্তু এটা আছে। সেটা বিলুপ্ত হলো কেন?’
তিনি আরো বলেন, “আমি কিভাবে তাহলে আস্থায় নেব? আমি বিচার বিভাগকে যখন নির্বাহী বিভাগের আস্থায় নিচ্ছি তখন বারবার ইউনুস সাহেবের কথা মনে পড়ে। ইউনুস সাহেব বলেছিল ‘ছাত্ররা আমার নিয়োগকর্তা’।
আজকে বিচার বিভাগের এই সচিবালয় বিলুপ্ত করার মানে হচ্ছে এই যে, নির্বাহী বিভাগ যেখান থেকে হাটবে, যেকোনো মন্ত্রী যখন কারো পাশ দিয়ে হাঁটবে, বিচারালয়ের বিচারক তাকে দেখলেই মনে করবে ‘উনি আমার নিয়োগকর্তা’।”
এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘এটাকে দূর করতে এই একটা কাজ শুধু করেন, আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশ ৮০% ঠিক হয়ে যাবে এবং এটা না করার মানেই হচ্ছে এই যে, দুর্নীতি চলমান থাকবে মানবাধিকার লঙ্ঘন থাকবে। কেননা এই যেমন মানবাধিকার কমিশনটা আমরা এলাও করলাম না, কিন্তু ফেরত আনলাম ২০০৯ শেখ হাসিনার করা কমিশন। তার মানে পরিষ্কার একটা চিত্র আমরা পাচ্ছি, এই দেশে দুর্নীতি চলমান থাকবে, কেউ করে চলে যাবে, আবার কেউ এসে করবে, এই ধারাবাহিকতা বজায় রাখবে।
















Leave a Reply