‎লালমনিরহাটে সবুজ সেবার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস পালিত

ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে পরিবেশবাদী সংগঠন সবুজ সেবা-র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, লালমনিরহাটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


‎“বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ সেবার প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলাম, সাংবাদিক হারুন উর রশিদ, সংগঠনের সভাপতি ডা. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম এবং সহ-সভাপতি ইউসুফ আহমেদ রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


‎আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান তারা।


‎পরে সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা সবুজ সেবার কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনটির আরও সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com