জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে নিয়োগ প্রদান করা হয়েছে

মঙ্গলবার (৯ই জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়– সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ফলে তিনি প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব ও সংশ্লিষ্ট সুবিধাদি ভোগ করবেন।

অফিস আদেশে বিদায়ি ও নবনিযুক্ত ডিনের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সংক্রান্ত কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com