সংবাদ সম্মেলনেই ১৭ ব্যাংকার পেলেন চাকরিচ্যুতির নোটিশ

অনলাইন ডেস্ক

ইসলামী ব্যাংক পিএলসির প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা হাইকোর্টের নির্দেশ অমান্য করে আয়োজিত একটি নিয়োগ পরীক্ষা বয়কট করার পর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তারা অভিযোগ করেন, পরীক্ষায় অংশ না নেওয়া কর্মকর্তাদের মব সৃষ্টি করে পিটিয়ে ব্যাংক শাখা থেকে বের করে দেওয়া হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে ব্যাংকের একদল কর্মকর্তা সংবাদমাধ্যমের সামনে এই অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলন চলাকালে ১৭ জন কর্মকর্তার মেইলে চাকরিচ্যুতির নোটিশ আসে বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের কর্মকর্তা নুরুজ্জামান রয়েল বলেন, ২৭ সেপ্টেম্বর ব্যাংক কর্তৃপক্ষ ‘অ্যাসেসমেন্ট টেস্ট’ নামে একটি পরীক্ষা আয়োজন করে, যা হাইকোর্টের রায় অনুযায়ী অবৈধ। কর্মকর্তারা একযোগে পরীক্ষা বয়কট করলে পরদিন ২৮ সেপ্টেম্বর সারা দিন ধরে তাদের ওপর চরম নির্যাতন চালানো হয় বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি ও প্রপাগান্ডা চালানো হচ্ছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলার হুমকিও দেওয়া হয়েছে।
তারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা বর্জন করলেও ব্যাংক ব্যবস্থাপনা এই আদেশ মানছে না বলে অভিযোগ তুলে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com