শেরপুরে ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ 

অনলাইন ডেস্ক

শেরপুর-৩ আসনের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সৃষ্টি হলে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শ্রবরদী সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে জাল ভোট প্রদান, ভোটে কারচুপি, বিভিন্ন অনিয়ম এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে শেরপুর-৩ আসনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত।

শেরপুরে ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ৩
জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেইজে জরুরি ঘোষণা শিরোনামে এক পোস্টে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

শেরপুরে ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
হামে আক্রান্ত হয়ে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হলে নির্বাচন কমিশন প্রথমে ভোটগ্রহণ স্থগিত করে এবং পরে নির্বাচন বাতিল ঘোষণা করে। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে ৯ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com