সংসদে আখতারের বলা ‘মানিক চোরা’ এক্সপাঞ্জ করলেন স্পিকার

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ উত্থাপনের বিরোধিতা করে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বক্তব্যকালে তিনি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে ‘মানিক চোরা’ হিসেবে অভিহিত করেন। পরে বিল পাসের প্রক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যের বক্তব্যে ব্যবহৃত সাবেক বিচারপতি সম্পর্কে ওই শব্দগুলো সংসদের কার্যবিবরণী থেকে বাতিল (এক্সপাঞ্জ) ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে বিচারক নিয়োগের জন্য গঠিত একটি নির্দিষ্ট সংস্থা প্রতিষ্ঠাকারী ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বিলের বিরোধিতা করে বক্তব্য দেওয়ার সময় মন্তব্যে বলেন, ‘মানিক চোরার’ মতো বিচারপতি তৈরি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com