আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

অনলাইন ডেস্ক

বুধবার (১০ জুন) মধ্যরাতে তার নিজ বাড়ি শহরের পালবাড়ি গাজিরঘাট রোড এলাকা থেকে মহুয়াকে আটক করা হয়।

বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) কাজী বাবুল।

মহুয়া পালবাড়ি গাজিরঘাট রোড এলাকার সোহরাব আলী খানের মেয়ে।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বরে নাশকতা মামলায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন নাসিমা সুলতানা মহুয়া। পরে তিনি জামিনে মুক্তি পান। বুধবার মধ্যরাতে আবারও তাকে আটক করা হয়।

উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com