কুড়িগ্রামে কৃষিখাত ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের বিশেষ কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি

দেশের খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি উপকরণের ক্রমবর্ধমান ব্যয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রান্তিক কৃষকদের সহায়তায় ব্র্যাক দেশব্যাপী ৫৩কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মূল লক্ষ্য ক্ষুদ্র কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং তাদের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের কয়েক হাজার কৃষক, কৃষি উদ্যোক্তা ও শিক্ষার্থী সরাসরি উপকৃত হবেন। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তিগত সহায়তা, উচ্চমানের কৃষি উপকরণ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ব্র্যাক কার্যালয়ে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজন বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম,ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান প্রমুখ।


স্থানীয় কৃষকদের কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতা নিশ্চিত করতে একটি করে পাওয়ার টিলার, মাড়াই যন্ত্র,পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনায় ৯টি ভার্মি কম্পোস্ট ইউনিট এবং সেচ খরচ কমাতে ৪০ জনকে ৮০টি পানি সাশ্রয়ী প্রযুক্তি সরবরাহ বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে ০১ টি আলু ও পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রাণিসম্পদ ও মৎস্য চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ৪৬জন মৎস্য চাষীকে এক লাখ ১৫হাজার মনোসেক্স তেলাপিয়ার মাছের পোনা, ২১০ জন ক্ষুদ্র চাষিকে ৪হাজার ২০০টি হাঁস-মুরগির বাচ্চা এবং ১১হাজার গাছের চারাসহ গবাদিপশুর রোগবালাই দমনে ১০০ জন চাষীর গবাদিপশুকে বিনামূল্যে টিকা কর্মসূচি শুরু হয়েছে।


জেলার সুবিধাবঞ্চিত তরুণীদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ উদ্যোগের আওতায় ১৩৬ জন তরুণীকে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণসহ ৬হাজার টাকায় ২০টি করে হাঁস-মুরগী এবং প্রয়োজনীয় সহায়তাসহ দুইজন কিশোরীকে ২টি প্রদান করা হয়। এছাড়াও শিক্ষা প্রসারে ৯৩ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান হিসেবে ৭হাজার থেকে ১০হাজার টাকা শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে।


ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান জানান,কুড়িগ্রামের কৃষিজীবী পরিবারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে শুধু ঋণ নয়, আধুনিক কৃষি প্রযুক্তিতে সরাসরি বিনিয়োগ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আমরা স্থানীয় কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং আধুনিক কৃষি উপকরণ পৌঁছে দিতে বদ্ধপরিকর।কৃষকদের জমির উর্বরতা রক্ষা, জৈব বালাইনাশকের ব্যবহার এবং উন্নত জাতের ধান চাষাবাদের ওপর মাঠ পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কর্মসূচি কুড়িগ্রামের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ও স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মাইলফলক হিসেবে কাজ করবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com