জবির নতুন উপাচার্যকে ছাত্রদলনেতা শাহীনের ফুলেল শুভেচ্ছা

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্‌দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল নেতা গোলাম মাওলা শাহীন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (৬ এপ্রিল) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা অতীতের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও দুঃসময়ের অভিজ্ঞতা স্মরণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নত করার বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্‌দীন বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।

এ বিষয়ে ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী। তিনি মনে করেন, একটি সুষ্ঠু ও সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com