হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আটক ব্যক্তি ভোলার একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল) হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে এক ব্যক্তি তৃতীয় তলার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণের অভিযোগ
সুরঞ্জিত ‘হত্যাচেষ্টা’: সিলেট আদালতে আরিফ, গউছ, বাবরের জবানবন্দি
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেন, হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com