ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

‍অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারভানী জেলায় একটি মন্দিরের ছাদ ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আরও প্রায় ২০ জন ভক্ত ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২০ জুন) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নির্মাণকাজ চলাকালে যশওয়াড়ি গ্রামের একটি মন্দিরের সভা-মণ্ডপের ছাদ হঠাৎ ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

এরপর স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ ও জেলা প্রশাসনের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, ‘বিকেল প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে মন্দিরের সভা-মণ্ডপের স্ল্যাব ধসে পড়ে। উদ্ধার অভিযান চলছে। আহতদের দ্রুত পারভানী জেলা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মন্দিরটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com