অনলাইন ডেক্স :
কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ঈদুল আজহার পর ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ সফরে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এরপর ১২ জুন রাজকীয় অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হবে। আগামী ১৩ জুন তার দেশে ফিরবেন।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টা এই সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
এই সফরে রোহিঙ্গা সংকট নিরসনে এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্যের আরো সক্রিয় ভূমিকা চাওয়া হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
















Leave a Reply