ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ১২ জুনের টিকিট

অনলাইন ডেক্স :

ঈদুল আজহা উদযাপন শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ১২ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য আজ টিকিট বিক্রি শুরু হয়েছে।

সোমবার সকাল ৮টায় ১২ জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল উভয় অঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে। এছাড়া ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com