অনলাইন ডেক্স :
মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র কর্মী সভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
সভা শুরু হওয়ার আগেই ভুইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে মাসুম বিল্লাহ’র উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এ সময় মাসুমকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা।
পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাসুমের সহকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ মাতুব্বর বলেন, ‘রাতুল ও আদিল এই দুইজনের নেতৃত্বে অতর্কিতভাবে মাসুমের ওপর হামলা চালানো হয়েছে।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. নিয়ামতউল্লাহ বলেন, ‘রাতুল হাওলাদার ও আদিল আহম্মেদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। বার বার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা কোনভাবেই মেনে নেয়ে যাবে না।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘ঘটনার পর পরই এলাকা থেকে হামলাকারীরা পালিয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলার সাথে জড়িতদের ধরতে এরইমধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশের একাধিক টিম।’
















Leave a Reply