জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের ৫টি প্যাকেজের প্রথমটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটি।

হাসনাত, ‎জবি প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (৭ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় মোট ১১টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়।

‎কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ১১টি প্রস্তাবের মধ্যে একটি হলো—শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জবির নতুন ক্যাম্পাস সংক্রান্ত। সভায় এই প্রস্তাবটি অনুমোদনের জন্য কমিটি সুপারিশ করেছে।

‎পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আলোচ্য বিষয়-২-এ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০০ একর (কম/বেশি) ভূমিসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৭ একর (কম/বেশি) ভূমি উন্নয়ন (প্যাকেজ-১, ২, ৩, ৪ ও ৫) কাজের মোট ৫টি প্যাকেজের ১ম ও চূড়ান্ত ভেরিয়েশন প্রস্তাব করা হয়েছে।

‎প্রকল্পের ক্রয়মূল্য ১৮৯ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ১৪০ টাকা। তবে ভেরিয়েশন আরও ১০ কোটি ১৯ লাখ ৭২ হাজার ৭২৫ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য হয়েছে ১৯৯ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৮৬৫ টাকা। এতে বেড়েছে ১০ কোটি টাকা।

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন জানান, যখন টেন্ডার দেওয়া হয়েছিল তখন কম ছিল সবকিছুর দাম। কিন্তু বর্তমানে রডসহ নির্মাণ সামগ্রীর সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কাজটা ফেলে রেখেছিল তারা। বিষয়টি নিয়ে আমি শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এখন সেটির অনুমোদন দেওয়া হলো আজকের মন্ত্রিসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com