জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ‘টারজান পয়েন্ট’ এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জমায়েত হন। পরে সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন তারা। এসময় একাত্মতা প্রকাশ করে ছেলে শিক্ষার্থীরাও একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন।
মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন। এসময় শিক্ষার্থীরা গতরাতে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত যুবককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।















Leave a Reply