রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার শিবলি কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার বিকালে ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম সাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ( প্রশাসন) হাবিবুর রহমান।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা শিবলি কায়সারের বিরুদ্ধে
ঘুষ–বাণিজ্যে এবং গত বৃহস্পতিবার বিকালে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা করতে আসা পলাশ হাসান নামে এক বাদীকে মারধর ও কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক পিটুনির অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
















Leave a Reply