অনলাইন ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭-এ অফিসার ক্যাডেট ব্যাচে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। গত ০১ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৭
প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ নৌবাহিনী
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০১ জানুয়ারি ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০১ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ
১৫ মার্চ ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
পদসংখ্যা: অনির্দিষ্ট
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞাপন
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
- ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে A গ্রেড ও তিনটিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম একটিতে A গ্রেড ও দুটি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
আবেদন ফি: এক হাজার টাকা। অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
অযোগ্যতা: সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত হলে। আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন্ড আউট বা একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬
















Leave a Reply