পঞ্চগড়ে তীব্র শীতে মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের পাশে সেনাবাহিনী

পঞ্চগড় প্রতিনিধি

শীতের কষ্ট আমরা অনেকেই কোনো না কোনোভাবে সহ্য করতে পারি। কিন্তু পথের ধারে, খোলা আকাশের নিচে বসবাস করা মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য শীত যেন অসহনীয় যন্ত্রণা।সেই অসহায়ত্ব উপলব্ধি করে পঞ্চগড়ে এক মানবিক উদ্যোগ নিয়েছেন
বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৯ বীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া এর আয়োজনে পঞ্চগড় সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ জাহিদ আল মাসুদ এর নেতৃত্বে মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।

গত সোমবার (৫ শে জানুয়ারী) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে অবস্থান করা মানসিক ভারসাম্যহীন ও অসহায় ব্যক্তিদের খুঁজে বের করে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন তারা।

কম্বল পেয়ে এসব অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। কারও কারও চোখেমুখে দেখা যায় স্বস্তি ও প্রশান্তির ছোঁয়া, যা মানবিক উদ্যোগে যুক্ত পঞ্চগড় আর্মি ক্যাম্পের তরুণদের হৃদয় ছুঁয়ে যায়।

লেফটেন্যান্ট মোঃ জাহিদ আল মাসুদ জানান, শীতের তীব্রতায় কাঁপতে থাকা মানুষগুলোর কষ্ট দেখে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এই উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা তৈরি হয়। তাদের ভাষায়, “মানবতার পাশে দাঁড়াতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। সামান্য সহায়তাও একজন অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি এনে দিতে পারে।”

সম্প্রতি তীব্র শীতে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, যেখানে পঞ্চগড়ে বিভিন্ন স্থানে তারা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মানসিক ভারসাম্যহীনসহ বিভিন্ন অসহায় ব্যক্তির মাঝে শীতবস্ত্র ও আর্থিক অনুদানও দেওয়া হয়েছে, যা তাদের দুঃখ লাঘবে সহায়তা করছে। এমন মানবিক কাজ সমাজে অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং মানবতার চর্চা আরও বিস্তৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com