ডেস্ক রিপোর্ট
মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রমাণিত হয়েছে—এই হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির প্রত্যক্ষ নির্দেশনার বিষয়টি উঠে এসেছে।
ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের ভূমিকা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মহল।
বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে।
















Leave a Reply