ডেস্ক রিপোর্ট
সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।
এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে এলপিজি ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজি সিলিন্ডারের মূল্য পুনঃনির্ধারণ করতে হবে। এছাড়া প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন নেতারা।
এতে সারাদেশে এলপিজি নির্ভর গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
















Leave a Reply