মুন্সীগঞ্জে দুই দিনের রিমান্ডে শুটার ইয়াসিন

ডেস্ক রিপোর্ট

মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে এক শুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি শুটার ইয়াসিনকে (১৮) গ্রেপ্তার করা হয়। পরে  দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালতের বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মুন্সীগঞ্জ আমলি আদালত-৩ এর বিচারক ফাহীমা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। পরে শুটার ইয়াসিনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।

গ্রেপ্তার ইয়াসিন পশ্চিম বাঘড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

ওসি জুয়েল মিয়া জানান, গত ১৬ জুলাই বিকেলে প্রকাশ্যে  শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে শান্ত রাজবংশীকে গুলি করার ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। ওই মামলায় শুটার ইয়াসিনকে গ্রেপ্তার করে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হলে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুবিধামতো সময়ে তাকে থানায় এনে জিজ্ঞাসবাদ করা হবে। শুটার ইয়াসিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

 এ ব্যাপারে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গত ১৬ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে বাঘড়া বাজার সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে শান্ত রাজবংশীকে শুটার ইয়াসিন পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইয়াসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আরও একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com