তেহরানে বিক্ষোভে সাতটি নিথর দেহের ভিডিও ভাইরাল, সাম্প্রতিক বলে নিশ্চিত করল ফ্যাক্টনামেহ

ডেস্ক রিপোর্ট

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ফারদিস এলাকায় ব্যাপক বিক্ষোভের সময় অন্তত সাতজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে—এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ধারণ করা ওই ভিডিওতে একাধিক ব্যক্তিকে রাস্তায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তেহরান থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে অবস্থিত ফারদিস এলাকার ওই দৃশ্যগুলো ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

ভিডিওগুলো যাচাই করেছে ইরানের স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্টনামেহ (Factnameh)। সংস্থাটি জানিয়েছে, ছড়িয়ে পড়া ফুটেজগুলো আসল, সাম্প্রতিক এবং এর আগে অনলাইনে প্রকাশিত হয়নি।

ফ্যাক্টনামেহর যাচাই অনুযায়ী, ভিডিওতে অন্তত সাতজন মানুষকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও মনে হচ্ছে।

এছাড়া ফারদিসের বিক্ষোভ থেকে পাওয়া আরেকটি ভিডিওতে নিরাপত্তা বাহিনীর গুলির মুখে পড়তে দেখা গেছে বিক্ষোভকারীদের। ভিডিওতে সরাসরি গুলিবর্ষণের দৃশ্য রয়েছে বলে দাবি করেছে ফ্যাক্টনামেহ।

তবে বিক্ষোভ দমনের সময় কোনো হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি ইরানি কর্তৃপক্ষ।

সোর্স: ইরান ইন্টারন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com